| ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সামান্য জ্বরে হতে পারে ভয়ংকর হান্তাভাইরাস!

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৭ ১০:৩৭:১৪
সামান্য জ্বরে হতে পারে ভয়ংকর হান্তাভাইরাস!

নিজস্ব প্রতিবেদক: জ্বর, শরীর ব্যথা আর ক্লান্তিকে অনেকেই সাধারণ সর্দি-জ্বর ভেবে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকদের সতর্কবার্তা, সব জ্বরই সাধারণ নয়। বিশ্বজুড়ে এখন নতুন আতঙ্কের নাম হান্তাভাইরাস, যা নিয়ে বাড়ছে উদ্বেগ।

সম্প্রতি নেদারল্যান্ডসের একটি বিলাসবহুল জাহাজে এই ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর সামনে আসার পর বিভিন্ন দেশে সতর্কতা আরও জোরদার করা হয়েছে।

হান্তাভাইরাস কীভাবে ছড়ায়?

বিশেষজ্ঞদের মতে, হান্তাভাইরাস মূলত ইঁদুরের মল, মূত্র ও লালার মাধ্যমে ছড়ায়। নোংরা ঘর, গুদাম বা দীর্ঘদিন বন্ধ থাকা জায়গা পরিষ্কার করার সময় ধুলোর সঙ্গে এই ভাইরাস বাতাসে মিশে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। অনেক সময় আক্রান্ত হওয়ার বিষয়টি মানুষ বুঝতেই পারেন না।

শরীরে আক্রমণের লক্ষণ

প্রথম পর্যায়ে হালকা জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি, বমিভাব বা পেটব্যথার মতো উপসর্গ দেখা দেয়। ফলে অনেকেই এটিকে সাধারণ মৌসুমি জ্বর ভেবে ভুল করেন।

কিন্তু কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি গুরুতর হতে পারে। আক্রান্ত ব্যক্তির মধ্যে দেখা দিতে পারে—

* তীব্র জ্বর ও শরীর কাঁপুনি

* মাথা ও শরীর ব্যথা

* শ্বাসকষ্ট ও বুক ভারী লাগা

* অতিরিক্ত ক্লান্তি ও বমিভাব

* ফুসফুসে পানি জমার ঝুঁকি

এ অবস্থায় দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়া জরুরি।

কারা বেশি ঝুঁকিতে?

হান্তাভাইরাস সব ক্ষেত্রে মানুষ থেকে মানুষে ছড়ায় না, তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যাদের ঝুঁকি বেশি—

* ইঁদুরের উপদ্রব আছে এমন এলাকায় বসবাসকারীরা

* কৃষিকাজ বা গ্রামীণ পরিবেশে কাজ করা মানুষ

* পুরোনো বা বন্ধ ঘর পরিষ্কারকারীরা

* পাহাড়ি বা ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণকারীরা

কেন এটি ভয়ংকর?

চিকিৎসকদের মতে, এই ভাইরাস দ্রুত ফুসফুসে আঘাত করে। এতে—

* শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে

* শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়

* রক্তনালি থেকে তরল ফুসফুসে জমে যায়

* শ্বাসযন্ত্র বিকল হওয়ার ঝুঁকি তৈরি হয়

প্রতিরোধ ও সতর্কতা

এখন পর্যন্ত হান্তাভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা বা কার্যকর ওষুধ নেই। তাই প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের পরামর্শ—

* পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় মাস্ক ও দস্তানা ব্যবহার করা

* ইঁদুরের মল-মূত্র সরাসরি স্পর্শ না করা

* জীবাণুনাশক দিয়ে ঘর পরিষ্কার করা

* খাবার খোলা না রেখে সুরক্ষিত রাখা

চিকিৎসকদের সতর্কবার্তা, জ্বরের সঙ্গে যদি শ্বাসকষ্ট বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...