দুই ধাপে ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছরেও নতুন বেতন কাঠামো বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে সর্বোচ্চ দুই ধাপে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা।
সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন বলছে, গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম যেখানে একসময় ছিল প্রায় ১ হাজার ২০০ টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২০০ টাকায়। একই সঙ্গে বিদ্যুৎ, পানি, বাসাভাড়া ও চিকিৎসা ব্যয়ও কয়েক গুণ বেড়েছে। কিন্তু সেই তুলনায় বেতন কাঠামোতে বড় কোনো পরিবর্তন আসেনি।
এ কারণে নিম্ন ও মধ্যম গ্রেডের অনেক কর্মচারী ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। মাসিক কিস্তি পরিশোধের পর অবশিষ্ট অর্থ দিয়ে পুরো মাস সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তারা।
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে জানা যায়, সরকার তিন বছর মেয়াদে তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের চিন্তা করছে। তবে এই পরিকল্পনায় হতাশা প্রকাশ করেছেন সরকারি কর্মচারীরা। তাদের মতে, দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির কারণে বেতন বৃদ্ধির সুফল অনেকটাই কমে যাবে।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, দীর্ঘ ১১ বছর পর যদি আবার কয়েক ধাপে পে-স্কেল কার্যকর করা হয়, তাহলে কর্মচারীরা বাস্তব কোনো উপকার পাবেন না। কারণ এর মধ্যে দ্রব্যমূল্য আরও বাড়বে।
সংগঠনের সদস্যসচিব আশিকুল ইসলাম বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুততম সময়ের মধ্যে দুই ধাপে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা জরুরি। তাদের প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা কার্যকর করা যেতে পারে।
সরকারি কর্মচারীদের আশা, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। তাদের দাবি, এটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার কিছুটা স্বস্তি ফিরে পাবে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
