পল্লী বিদ্যুতে বড় নিয়োগ, আবেদন করুন একক্লিকে
নিজস্ব প্রতিবেদক: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১ হাজার ৩৫ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তরা দেশের বিভিন্ন নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ করার সুযোগ পাবেন। এ পদে আবেদন করতে হলে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, শারীরিক সক্ষমতার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে বিআরইবি। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড হতে হবে। পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামা এবং কঠোর পরিশ্রম করার সক্ষমতা থাকতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
এ ছাড়া ৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় সম্পন্ন করতে হবে এবং প্যারালাল বারে টানা অন্তত ৫ বার বুক পর্যন্ত ওঠানামা করার সক্ষমতা থাকতে হবে। শরীরচর্চা ও ক্রীড়ায় দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বয়সসীমার ক্ষেত্রে ১৯ মে ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগপ্রাপ্তদের অন-প্রবেশন সময়ে মাসিক বেতন দেওয়া হবে ১৫ হাজার ৫০০ টাকা। প্রবেশনকাল শেষ হলে বেতন বৃদ্ধি পেয়ে হবে ১৬ হাজার ৬০০ টাকা।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এই অর্থ পোস্টাল অর্ডার, পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজারের অনুকূলে জমা দিতে হবে।
আবেদন ফরম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদনকারীকে নিজ হাতে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।
আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
