টিন সার্টিফিকেট ছাড়া যেসব সেবা পাওয়া যাবে না
নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২০ লাখেরও বেশি। এর মধ্যে চলতি বছর প্রায় সাড়ে ৪২ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) এখন শুধু কর প্রদানের জন্যই নয়, বরং দৈনন্দিন জীবনের নানা গুরুত্বপূর্ণ সেবা পাওয়ার জন্যও বাধ্যতামূলক হয়ে উঠেছে।
টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর হলো করদাতার একটি ইউনিক পরিচয় নম্বর, যা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতার আয়, কর পরিশোধ ও আর্থিক তথ্য শনাক্ত ও বিশ্লেষণের জন্য ব্যবহার করে।
বর্তমানে প্রায় ৪০টিরও বেশি ক্ষেত্রে টিআইএন থাকা বাধ্যতামূলক। টিআইএন ছাড়া এসব সেবা পাওয়া যায় না। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো—
চাকরি ও পেশাগত ক্ষেত্রে
সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট বেতনের ঊর্ধ্বে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টিআইএন থাকা বাধ্যতামূলক। পাশাপাশি ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ নিবন্ধিত পেশাজীবীদের সনদ গ্রহণেও টিআইএন প্রয়োজন।
ব্যবসা ও ট্রেড লাইসেন্স
সিটি করপোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নেওয়া বা নবায়ন করতে টিআইএন বাধ্যতামূলক। ছোট-বড় যেকোনো ব্যবসা, যেমন মোবাইল রিচার্জ ব্যবসা, এজেন্সি, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, সিকিউরিটি সার্ভিস বা পরামর্শক সেবাতেও টিআইএন লাগবে।
সম্পদ ও নিবন্ধন
জমি বা ফ্ল্যাটের মালিকানা নিবন্ধন, গাড়ি কেনা বা নিবন্ধন এবং ফিটনেস নবায়নের জন্য টিআইএন থাকা প্রয়োজন।
ব্যাংক ও আর্থিক সেবা
ক্রেডিট কার্ড নিতে টিআইএন বাধ্যতামূলক। এছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ নিতেও টিআইএন লাগবে।
আমদানি-রপ্তানি ও অন্যান্য সেবা
এলসি খোলা, রপ্তানি নিবন্ধন সনদ, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট হিসেবে কাজ, এমনকি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যপদ গ্রহণেও টিআইএন প্রয়োজন হয়।
সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্র
ঢাকা ক্লাব, গুলশান ক্লাবসহ বিভিন্ন অভিজাত ক্লাবের সদস্য হতে টিআইএন বাধ্যতামূলক। এছাড়া সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করাতে অনেক ক্ষেত্রে অভিভাবকের টিআইএন প্রয়োজন হয়। জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতেও টিআইএন থাকা আবশ্যক।
সব মিলিয়ে টিআইএন এখন শুধু কর শনাক্তকরণের নম্বর নয়, বরং আর্থিক, ব্যবসায়িক ও প্রশাসনিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
