মে মাসে ৪১ ডিগ্রির ‘আগুনে’ পুড়বে দেশ: ঘূর্ণিঝড় ও লঘুচাপের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: এপ্রিলজুড়ে অস্বাভাবিক বৃষ্টির রেশ কাটতে না কাটতেই মে মাসে দেশের জন্য কঠিন আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়—দুই দিক থেকেই বাড়ছে উদ্বেগ।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত থাকলেও বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
একই সঙ্গে মে মাসজুড়ে একাধিক তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের পাশাপাশি অন্তত একটি তীব্র তাপপ্রবাহ হতে পারে, যেখানে তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এপ্রিলের অস্বাভাবিক বৃষ্টি
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সদ্য বিদায়ী এপ্রিল মাসে বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। সাধারণত এ মাসে গড়ে ১১৯ মিলিমিটার বৃষ্টি হলেও এবার হয়েছে ১৯৬ মিলিমিটার, যা প্রায় ৭৬ শতাংশ বেশি। বিশেষ করে সিলেটে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এ সময় সাধারণত ভারতের উজানে বেশি বৃষ্টি হয়। কিন্তু এবার বাংলাদেশেই অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে, যা মৌসুমি স্বাভাবিক ধারা থেকে ভিন্ন।
হাওরে বাড়ছে দুশ্চিন্তা
এপ্রিলের অতিবৃষ্টির প্রভাব ইতোমধ্যে উত্তর-পূর্বাঞ্চলের হাওড় এলাকায় পড়তে শুরু করেছে। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন হাওরে দ্রুত পানি বাড়ছে। বোরো ধান কাটার শেষ সময়ে এমন পরিস্থিতিতে অনেক জায়গায় ফসল তলিয়ে যাওয়ার খবর মিলছে।
এর মধ্যে আবার মে মাসে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস কৃষকদের উদ্বেগ আরও বাড়িয়েছে। শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক এলাকায় পাকা ধান দ্রুত ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে।
ঝড়-বৃষ্টির পূর্বাভাস
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মে মাসে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন, যদি ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়, তাহলে হাওড়াঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। তাই আগাম প্রস্তুতি হিসেবে দ্রুত পাকা ধান কেটে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
