সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়তে পারে, নতুন প্রস্তাব কী বলছে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ জমা দেয়।
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। নতুন প্রস্তাব বাস্তবায়ন হলে অতিরিক্ত আরও প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে।
শুধু বেসামরিক নয়, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনীর জন্যও পৃথক বেতন কাঠামোর প্রস্তাব প্রস্তুত করা হয়েছে।
তিনটি আলাদা প্রতিবেদন পর্যালোচনা করে বাস্তবায়নের সুপারিশ দিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব দেবে বলে জানা গেছে।
প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। অর্থাৎ, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়াবে প্রায় ১:৮, যেখানে আগে এটি ছিল ১:৯.৪।
এছাড়া বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখার প্রস্তাব রয়েছে। কমিশনের সুপারিশে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে।
বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে মন্ত্রিপরিষদ বিভাগের শীর্ষ কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ কয়েকটি উচ্চপদস্থ পদকে ২০ গ্রেডের বাইরে আলাদা কাঠামোয় রাখার প্রস্তাবও রয়েছে। বিষয়টি পরবর্তীতে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত করা হতে পারে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- নতুন পে-স্কেলে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা কত
