| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ ১০ বছর পর সরকারি পেনশন নিয়ে বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৫ ১৫:৫৮:০৯
দীর্ঘ ১০ বছর পর সরকারি পেনশন নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক দশক পর সরকারি পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি দেখা যাচ্ছে। নতুন এই পে-স্কেল কার্যকর হলে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবীর পাশাপাশি পেনশনভোগীরাও উল্লেখযোগ্য সুবিধা পেতে পারেন।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পেনশনভোগীদের জন্য বাড়তি সুবিধার সুপারিশ করা হয়েছে। মাসে ২০ হাজার টাকার কম পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন প্রায় দ্বিগুণ হতে পারে। যাদের পেনশন ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে, তাদের জন্য বাড়তে পারে প্রায় ৭৫ শতাংশ। আর ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে সম্ভাব্য বৃদ্ধি ধরা হচ্ছে প্রায় ৫৫ শতাংশ।

এছাড়া চিকিৎসা ভাতার বিষয়েও নতুন প্রস্তাব রাখা হয়েছে। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীরা মাসে ১০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ভাতা পেতে পারেন। ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য প্রস্তাবিত ভাতা ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে গঠিত পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে সুপারিশ প্রণয়নের কাজ শুরু করেছে। শিগগিরই এ সংক্রান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...