নবম পে-স্কেল আপডেট: সর্বনিম্ন বেতন হতে পারে ৪১ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে নবম পে-স্কেল। সব ঠিক থাকলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কমাতে পুনর্গঠিত কমিটি এই পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। পরিকল্পনার প্রথম পর্যায়ে আগামী জুলাই থেকে কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন (বেসিক) বাড়ানো হবে। পরবর্তী ধাপগুলোতে পর্যায়ক্রমে চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার পরিমাণ বৃদ্ধি করা হবে। মূলত বর্তমান উচ্চ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন প্রস্তাবনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারী (ঢাকা সিটি এলাকা) সব মিলিয়ে ১৬ হাজার ৯৫০ টাকা বেতন পান। নতুন কাঠামো অনুযায়ী, এই গ্রেডের মূল বেতনই (বেসিক) ২০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে ভাতাসহ একজন ২০তম গ্রেডের কর্মচারীর মোট বেতন দাঁড়াবে ৪১ হাজার ৯০৮ টাকা, যা বর্তমানের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।
সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণার পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো কাঠামো আসেনি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত বিশেষ কমিশনের সুপারিশগুলো এখন উচ্চপর্যায়ের কমিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গত ২১ এপ্রিল এই কমিটি পুনর্গঠন করার পর কাজে ব্যাপক গতি এসেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ১ জুলাই থেকে মূল বেতন বৃদ্ধি কার্যকর হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি কর্মচারীদের আর্থিক জীবনে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
