| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

৯ম পে স্কেলের দাবিতে চূড়ান্ত আলটিমেটাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০২ ১৪:০৮:২১
৯ম পে স্কেলের দাবিতে চূড়ান্ত আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ৯ম পে স্কেল অন্তর্ভুক্ত করা এবং দ্রুত গেজেট প্রকাশের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। শনিবার (২ মে) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা ও ঢাকার বাইরে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

কর্মসূচির সময়সূচী:

সরকারের দৃষ্টি আকর্ষণ করতে মে মাসজুড়ে চলবে এই আন্দোলন। ঘোষিত সূচি অনুযায়ী:

* ৮ মে: পটুয়াখালীতে প্রতিনিধি সমাবেশ।

* ৯ মে: খুলনায় আলোচনা সভা ও সমাবেশ।

* ১৬ মে: ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও বৃহৎ আলোচনা সভা।

সংকটে ২২ লাখ পরিবার:

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১১ বছরে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও একটিও বাস্তবায়ন হয়নি। বর্তমান আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। অনেক কর্মচারী ঋণের জালে জড়িয়ে পড়েছেন। বেতন থেকে ঋণের কিস্তি কাটার পর যে টাকা অবশিষ্ট থাকে, তা দিয়ে মাসের অর্ধেক পার করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা:

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন বাজেটে যদি পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখা না হয়, তবে ২২ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ আরও বাড়বে। এই সংকট নিরসনে এবং কর্মচারীদের জীবনমান উন্নত করতে তারা সরাসরি প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ ও দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...