| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ৩০ ২১:৪৪:৫৩
শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার (১ মে) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল অফিস গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনামগঞ্জের সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর কাজ চলবে। এই উন্নয়নমূলক কাজের স্বার্থে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

কাজ চলাকালীন বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সফল করতে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা চেয়েছে তাহিরপুর সাব-জোনাল অফিস।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...