| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঈদের কেনাকাটায় সেরা ৪ প্রিমিয়াম স্মার্টফোন: জেনে নিন ফিচাও ও দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ২৭ ১৯:৫৮:৫০
ঈদের কেনাকাটায় সেরা ৪ প্রিমিয়াম স্মার্টফোন: জেনে নিন ফিচাও ও দাম

নিজস্ব প্রতিবেদক: রমজানের শেষে ঈদ-উল-ফিতরের আনন্দকে বাড়িয়ে দিতে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন অনেক গ্যাজেটপ্রেমী। যারা এই ঈদে ৪০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে চমৎকার ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং আধুনিক ফিচার সমৃদ্ধ ফোন খুঁজছেন, তাদের জন্য বাজারে থাকা সেরা ৪টি স্মার্টফোন নিয়ে এই আয়োজন।

১. টেকনো ক্যামন ৫০ আলট্রা ফাইভজি

ফটোগ্রাফি যাদের মূল পছন্দ, তাদের জন্য টেকনো নিয়ে এসেছে সুপার জুম ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তির এই ফোন।

* ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৬০x সুপারজুম সুবিধা।

* ডিসপ্লে ও পারফরম্যান্স: ৬.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে (১৪৪ হার্জ) এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর।

* ব্যাটারি: ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং।

* বিশেষ সুবিধা: ৩ বছর পর্যন্ত প্রতি বছর ৫০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ।

* দাম: ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্ট ৪২,৯৯৯ টাকা এবং ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্ট ৪৯,৯৯৯ টাকা।

২. ভিভো ভি৬০ লাইট ফাইভজি

রাতের বেলা বা কম আলোতে পোর্ট্রেট ছবি তোলার জন্য এই ফোনটি বেশ কার্যকর।

* ক্যামেরা: অরা লাইট পোর্ট্রেট ফটোগ্রাফি সিস্টেম।

* ব্যাটারি ও চার্জিং: ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ।

* দাম: ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪৪,০০০ টাকা।

৩. রিয়েলমি ১৫ ফাইভজি

বড় ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য এই ফোনটি গেমার ও মুভি প্রেমীদের পছন্দের তালিকায় থাকতে পারে।

* ডিসপ্লে: উজ্জ্বল ডিসপ্লে ও ২৫০০ হার্জ টাচ স্যাম্পলিং রেট।

* ব্যাটারি: ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ও ৮০ ওয়াট আলট্রা চার্জ।

* ফিচার: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ এবং বিভিন্ন এআই ফিচার।

* দাম: ১২/২৫৬ জিবি অফিসিয়াল ভ্যারিয়েন্ট ৪৪,৯৯৯ টাকা।

৪. অনার এক্স৯ডি

ফোন হাত থেকে পড়ে যাওয়ার ভয় যাদের বেশি, তাদের জন্য অত্যন্ত টেকসই এই স্মার্টফোনটি সেরা পছন্দ হতে পারে।

* স্থায়িত্ব: ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং ২.৫ মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স।

* ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা।

* ব্যাটারি: বিশাল ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং।

* প্রসেসর: স্ন্যাপড্রাগন সিক্স জেনারেশন।

* দাম: ১২/২৫৬ জিবি অফিসিয়াল ভ্যারিয়েন্ট ৪৬,৯৯৯ টাকা।

বাজারের এই ৪টি ফোনের মধ্যে টেকনো ক্যামন ৫০ আলট্রা ফাইভজি ক্যামেরা ও এআই ফিচারের কারণে তরুণদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। তবে আপনি যদি স্থায়িত্ব চান তবে অনার এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চাইলে রিয়েলমি বেছে নিতে পারেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...