৩ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস: তাপমাত্রা বাড়ার সম্ভাবনা সারা দেশে
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। এই আবহাওয়ার প্রলে দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী তিন দিনের পূর্বাভাসে বৃষ্টির আওতা আরও বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার ও মঙ্গলবারের চিত্র
সোমবার (২৩ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার (২৪ মার্চ) বৃষ্টির আওতা আরও প্রসারিত হতে পারে। ওই দিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টার আবহাওয়া রেকর্ড
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ২৬ মিলিমিটার। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে আকস্মিক দমকা হাওয়া বা বিজলি চমকানোর সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টি বা ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
