নতুন দুই মুখ নিয়ে আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামার জন্য স্কোয়াড চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি লিওনেল মেসিকে নেতৃত্বে রেখে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন। ম্যাচটি আগামী ৩১ মার্চ বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
দলে নতুন মুখ ও পরিবর্তন
স্কালোনির ঘোষিত এই দলে চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুজন তরুণ ডিফেন্ডার। তারা হলেন— এস্তুদিয়ান্তেসের সেন্টার ব্যাক টমাস পালাসিওস এবং রেসিং ক্লাবের লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোহাস। এছাড়া গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে দলের বাইরে থাকা অভিজ্ঞ লেফট ব্যাক মার্কোস আকুনিয়াকেও দলে ফেরানো হয়েছে।
ইনজুরি ও অনুপস্থিতি
দলের অন্যতম নিয়মিত মুখ জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেজ এবং গোলমেশিন লাওতারো মার্তিনেজ ইনজুরির কারণে এই স্কোয়াডে জায়গা পাননি। তবে রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি এবং মাঝমাঠে রদ্রিগো দি পল ও এনজো ফার্নান্দেজদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা যথারীতি রয়েছেন।
আর্জেন্টিনার ২৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো এবং জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: মার্কোস আকুনিয়া, লিওনার্দো বালের্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনসি ও নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরন, ভালেন্তিন বারকো, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস, হোসে লোপেজ, লিওনেল মেসি এবং জুলিয়ানো সিমিওনে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- লাফিয়ে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নবম পে স্কেলে বাড়িভাড়া ভাতার হার কমছে, তবে বাড়বে টাকার অঙ্ক
