পে-স্কেল না হলেও মিলছে মহার্ঘ ভাতা: কার কত বাড়বে
সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার সুখবর: নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতিক্ষিত নতুন পে-স্কেল এই মুহূর্তে ঘোষণা না হলেও মহার্ঘ ভাতার বিষয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমান দেশের আর্থিক পরিস্থিতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে এখনই নতুন বেতন কাঠামো ঘোষণা করা সম্ভব হচ্ছে না। তবে কর্মচারীদের জীবনযাত্রার মান বিবেচনায় নতুন পে-স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা সুবিধা বহাল থাকবে।
সিদ্ধান্তের কারণ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উভয়েই জানিয়েছেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচনের আগে নতুন পে-স্কেল দেওয়ার মতো বড় নীতিগত সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত হবে না। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক চাপের কথা সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।
পে-কমিশন ও ভবিষ্যৎ রূপরেখা
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশনের কাজ বর্তমানে চলমান রয়েছে। কমিশনকে একটি পূর্ণাঙ্গ ও টেকসই বেতন কাঠামোর ফ্রেমওয়ার্ক তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে বর্তমান উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপণ্যের বাজারদর, শিক্ষা ও আবাসন ব্যয়ের মতো বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে, যা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হবে।
কারা কত পাবেন
সরকারি সূত্র অনুযায়ী, প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায়:
* প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
* দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ২০ শতাংশ হারে।
উল্লেখ্য যে, ২০১৫ সালে সর্বশেষ পে-স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ ৯ বছর অতিক্রান্ত হয়েছে। দীর্ঘ সময় নতুন বেতন কাঠামো না আসায় অনেক কর্মচারীর বেতন বৃদ্ধির সীমা (গ্রেড) শেষ ধাপে এসে থমকে গেছে। যদিও ২০২৩ সাল থেকে ৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে, তবে বর্তমান বাজার দরের সাথে তা অপর্যাপ্ত। আশা করা হচ্ছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই কমিশনের সুপারিশের ভিত্তিতেই দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়িত হবে।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজকের স্বর্ণের দাম: ২২, ২১ ও ১৮ ক্যারেটে কত
- Redmi 17C 5G লঞ্চ, থাকছে ৬.৯ ইঞ্চির ১২০Hz ডিসপ্লে ও ৬,০০০mAh ব্যাটারি
- মোটরসাইকেল প্রেমীদের বড় সুখবর!
- ৫ ও ৫ বছরে উচ্চতর গ্রেডের সুপারিশ বহালের দাবি
- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি গুজব
- নবম পে-স্কেলের গেজেট কবে, অক্টোবরেই নতুন বেতন
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের ৭ নির্দেশনা
- Poco F9 Ultra-তে থাকছে Snapdragon 8 Elite Gen 5, নিশ্চিত করল Poco
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- Xiaomi 17 Ultra: ক্যামেরাই আসল শক্তি, তবে আছে বড় কিছু সীমাবদ্ধতা
