| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

যার নির্দেশে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের উপর হামলা হয়

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ১২ ০৯:৪৬:৫৫
যার নির্দেশে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের উপর হামলা হয়

মির্জা ফখরুল-খসরুর ওপর হামলার পুনঃতদন্তে আদালতের কড়া নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত রিপোর্ট দাখিলে বিলম্ব হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১-এর বিচারক সায়মা আফরীন হীমা মামলার তদন্ত কর্মকর্তাকে দ্রুত প্রতিবেদন দাখিলের কড়া নির্দেশনা দেন।

মামলার প্রেক্ষাপট

২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় হামলার শিকার হন মির্জা ফখরুল। ওই হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ছয় নেতা আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

দীর্ঘসূত্রতা ও পুনঃতদন্ত

মামলার বাদী অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০১৭ সালের সেই ঘটনায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার পর পুলিশ তখন ‘অভিযোগ প্রমাণিত হয়নি’ মর্মে রিপোর্ট দিলে মামলাটি খারিজ হয়ে যায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ২০২৪ সালের ২ অক্টোবর মামলাটি রিভিশন শুনানির মাধ্যমে পুনরায় সচল করে পুনঃতদন্তের আদেশ দেন আদালত।

রোববার আদালতের নির্দেশের বিষয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত রিপোর্টে অগ্রগতি না থাকায় আদালত অসন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে তদন্ত কর্মকর্তাকে তাগাদা দিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...