| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শৈত্যপ্রবাহ নিয়ে জন্য দুঃসংবাদ! যতদিন থাকবে হাড়কাঁপানো শীত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৭ ২২:৫০:৩১
শৈত্যপ্রবাহ নিয়ে জন্য দুঃসংবাদ! যতদিন থাকবে হাড়কাঁপানো শীত

নিজস্ব প্রতিবেদক: তাপমাত্রা হ্রাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে ঘন কুয়াশা নিয়ে সারাদেশের জন্য উদ্বেগের খবর দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কুয়াশাবেল্ট সক্রিয় হতে শুরু করেছে।

কুয়াশা নিয়ে বিশেষ পূর্বাভাস

বিডব্লিউওটি-র তথ্য অনুযায়ী, আজ রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় ঘন কুয়াশা ছড়িয়ে পড়তে পারে। খুলনা ও চট্টগ্রাম বিভাগে কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও দেশের অন্যান্য অংশে রাত থেকে পরদিন সকাল ১০টা, এমনকি কোনো কোনো স্থানে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলা ভার হতে পারে। আরো ৪-৫ দিন এমন হাড়কাঁপানো শীত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

নৌ ও সড়কপথে সতর্কতা

ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী সকল নৌযানকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। আজ রাত ৯টার পর থেকে সারারাত নদীপথ ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে। একই পরিস্থিতি বিরাজ করতে পারে দেশের প্রধান সড়ক ও মহাসড়কগুলোতেও।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে। এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িকভাবে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। যাত্রী ও চালকদের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...