নুরকে মন্ত্রিত্ব ও ৪ শর্তে বিএনপির সঙ্গে সমঝোতা
নুরকে মন্ত্রিত্ব ও ৪ শর্তে বিএনপির সঙ্গে সমঝোতা: ট্রাক প্রতীক নিয়েই লড়বে গণ অধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে আসন ও রাজনৈতিক সমঝোতা চূড়ান্ত হয়েছে। বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নির্বাচনী আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এই দুই আসনে নুর ও রাশেদকে সরাসরি সমর্থন দেবে বিএনপি।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই সমঝোতার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি জানান, বিএনপির সঙ্গে কেবল আসন নয়, বরং সরকার গঠন পরবর্তী অংশীদারিত্ব নিয়েও সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী, নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে নুরুল হক নুরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।
সমঝোতার প্রধান ৪টি দিক হলো
১. নুরুল হক নুর ও রাশেদ খানের আসনে বিএনপির পূর্ণ সমর্থন।
২. পরবর্তী সরকারে নুরুল হক নুরের জন্য মন্ত্রিত্ব নিশ্চিত করা।
৩. সংসদের উচ্চকক্ষে (প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ) একটি আসন বরাদ্দ।
৪. সংরক্ষিত নারী আসনের একটিতে গণ অধিকার পরিষদের প্রার্থীকে মনোনয়ন।
আবু হানিফ আরও পরিষ্কার করেছেন যে, বিএনপির সঙ্গে সমঝোতা হলেও গণ অধিকার পরিষদ তাদের নিজস্ব ‘ট্রাক’ প্রতীক নিয়েই নির্বাচনে লড়বে। ৩০০ আসনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের আসন বাদে বাকিগুলোতেও তাদের প্রার্থীরা ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সমঝোতার মাধ্যমে রাজপথের আন্দোলনের মিত্রদের সাথে বিএনপির নির্বাচনী ঐক্য আরও সুসংহত হলো।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের খাওয়া ও করণীয় নিয়ে ইসলামি নির্দশনা
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন
- বাজেট থেকে ফোল্ডেবল, ২০২৬-এর সেরা ৫ Motorola ফোন
- আলোচনায় Yamaha XSR 155, কী আছে নতুন এই বাইকে
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ আগস্ট ২০২৬
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
- বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
