| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

হাড়কাঁপানো শীতের পূর্বাভাস: দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৫ ০৯:১০:২৩
হাড়কাঁপানো শীতের পূর্বাভাস: দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস

২৫ ডিসেম্বর আবহাওয়ার খবর: ঘন কুয়াশা ও তীব্র শীতের সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সারাদেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কুয়াশার দাপট বেশি থাকবে। রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেবে।

আগামী কয়েক দিনের চিত্র:

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার): রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। উত্তর ও নদী অববাহিকায় ঘন কুয়াশার দাপট থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৬ ডিসেম্বর (শুক্রবার): রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে কুয়াশাচ্ছন্ন থাকবে নদী অববাহিকা।

২৭ ও ২৮ ডিসেম্বর (শনিবার ও রবিবার): রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ভোরের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, আগামী ৫ দিনের মধ্যে দেশের তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...