| ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর: প্রত্যাহার হলো সেই আলোচিত নোটিশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ১৭ ১৯:২৯:১৯
এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর: প্রত্যাহার হলো সেই আলোচিত নোটিশ

শিক্ষকদের ১১ পেশায় নিষেধাজ্ঞার সেই বিতর্কিত নোটিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের সাংবাদিকতা, আইন পেশা ও ঠিকাদারিসহ ১১টি ভিন্ন পেশায় যুক্ত হতে বাধা দিয়ে জারি করা সেই বিতর্কিত নোটিশটি প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

একইসঙ্গে অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ ডিসেম্বর জারিকৃত ৩২৪ নম্বর স্মারকের পত্রটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো।

বিতর্কের মূলে যা ছিল:

এর আগে ওই নির্দেশনায় বলা হয়েছিল, এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী শিক্ষকতা একটি পূর্ণকালীন ও সম্মানজনক পেশা। তাই শিক্ষকদের পেশাগত দায়িত্ব নিশ্চিত করতে শিক্ষকতার পাশাপাশি ১১টি অতিরিক্ত লাভজনক পেশায় সম্পৃক্ত হওয়া নিষিদ্ধ করা হয়েছিল।

নিষিদ্ধ ঘোষিত সেই ১১টি পেশা ছিল:

বাণিজ্যিক সাংবাদিকতা, আইন পেশা, কোচিং সেন্টার পরিচালনা, কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা, প্রকাশনা ব্যবসা, হজ এজেন্সির মার্কেটিং, বিয়ে নিবন্ধন (কাজী) বা ঘটকালি, ক্ষুদ্র ব্যবসা বা টং দোকান পরিচালনা, ঠিকাদারি, মসজিদের পূর্ণকালীন ইমামতি এবং রাজনৈতিক ব্যক্তির বিশেষ সহকারী বা অনুসারী হিসেবে কাজ করা।

এই নির্দেশনাটি জারির পর দেশজুড়ে শিক্ষক সমাজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তা প্রত্যাহার করতে বাধ্য হলো।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

৩৫ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩৫ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে ...

২০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ 'এ'-এর ম্যাচে ভুটানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ম্যাচের প্রথম ২০ মিনিটের ...