চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ; সরাসরি দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের অঘোষিত ‘কোয়ার্টার ফাইনাল’। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে নিজেদের শেষ ও ভাগ্যনির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। আজ বুধবার সকাল ১১টা থেকে মাঠের লড়াই শুরু হয়েছে।
জয়ের বিকল্প নেই টাইগারদের
২০২৫ এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লাল-সবুজ প্রতিনিধিদের সামনে। টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী, লঙ্কানদের বিপক্ষে জয় পেলেই কেবল শেষ চারের পথ প্রশস্ত হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের। হারলে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই।
সরাসরি খেলা দেখার সুযোগ
বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের এই টানটান উত্তেজনার ম্যাচটি ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ক্রিকেটপ্রেমীরা ঘরে বসেই উপভোগ করতে পারছেন যুবাদের এই লড়াই।
সরাসরি ম্যাচটি দেখতে এখানে ক্লিক করুন-
সিদ্দিকা/
