এবার প্রাথমিক শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
প্রাথমিক শিক্ষকদের শীতকালীন ছুটিতে কাঁটছাঁট: পরীক্ষা সম্পন্ন করতে ৩ দিনের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের আন্দোলনের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নির্ধারিত বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়ায় শিক্ষকদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। পরীক্ষা শেষ করার স্বার্থে এবছর শীতকালীন ছুটির কিছু অংশ বাতিল ঘোষণা করেছে অধিদপ্তর।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিপিই’র উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
ছুটি বাতিলের কারণ:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষকদের আন্দোলনের জেরে দেশের অধিকাংশ বিদ্যালয়ে ১, ২, ৩ ও ৪ ডিসেম্বরের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারেনি। এই কারণে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সময়সূচি পরিবর্তন:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্তে পরিবর্তন এনে ডিপিই জানিয়েছে:
"যে সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সে সব বিদ্যালয়ে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র-শনিবার ছাড়া ৩ দিন) ছুটি বাতিল করা হলো। একই সঙ্গে এ দিনগুলোতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"
ছুটি বাতিলের এই নির্দেশনার ফলে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষকদের নির্ধারিত সময়ে স্কুলে এসে পরীক্ষা গ্রহণের কাজ শেষ করতে হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- নতুন পে-স্কেলে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা কত
