| ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ ২০২৬: রমজান শুরু ও শেষ কবে

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ০১ ১৪:৪১:২৭
ঈদ ২০২৬: রমজান শুরু ও শেষ কবে

নিজস্ব প্রতিবেদক: মুসলিম উম্মাহর জন্য আনন্দের বার্তা নিয়ে ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, বাংলাদেশে আগামী রমজান মাসের প্রথম দিন শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি, শুক্রবার।

জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস

ইসলামিক ওয়েবসাইট ও জ্যোতির্বিদ্যা সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী:

* মধ্যপ্রাচ্য: মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে।

* বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া: ঐতিহ্য মেনে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ২০ ফেব্রুয়ারি, ২০২৬।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটি-এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানান, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাওয়ায় খালি চোখে দেখা সম্ভব নয়। এ কারণেই ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

রোজার সময়কাল ও ঈদের তারিখ

* সম্ভাব্য ঈদুল ফিতর: যদি ২০ ফেব্রুয়ারি রোজা শুরু হয়, তবে বাংলাদেশে ২১ মার্চ, ২০২৬ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

* রোজার সময়: রমজানের প্রথমদিকে মধ্যপ্রাচ্যে রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষের দিকে বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

অন্যদিকে, আল-আরাবিয়া জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে। চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর নির্ভর করলেও জ্যোতির্বিদ্যাগত গণনা একটি স্পষ্ট ধারণা দিচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: Live চলছে

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: Live চলছে

ক্রীড়া প্রতিবেদক: মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডের ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে এখনো গোলের ...

কিছুক্ষণ পর শুরু; ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

কিছুক্ষণ পর শুরু; ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ, Live যেভাবে দেখবেন

আর কিছুক্ষণের অপেক্ষা। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ...