| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ: ভরি প্রতি বাড়ল ২৪০৩ টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ২৯ ২১:৫৬:১৪
দেশে স্বর্ণের দামে বড় লাফ: ভরি প্রতি বাড়ল ২৪০৩ টাকা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে আবারও বড় উল্লম্ফন দেখা দিল স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে এক লাফে ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।

শনিবার (২৯ নভেম্বর) রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে এই দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, যা আগামীকাল রোববার (৩০ নভেম্বর) থেকে কার্যকর হবে।

২২ ক্যারেটের নতুন দাম ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা

এর আগে সবশেষ গত ২০ নভেম্বর ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমানো হয়েছিল। সেই সমন্বয়ের মাত্র ৯ দিনের মাথায় এবার বড় অঙ্কের বৃদ্ধি ঘটল।

নতুন দাম অনুযায়ী, বিভিন্ন মানের স্বর্ণের দর (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম) নিচে তুলে ধরা হলো:

* ২২ ক্যারেট (সর্বোচ্চ মান): ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা

* ২১ ক্যারেট: ২ লাখ ১ হাজার ৬ টাকা

* ১৮ ক্যারেট: ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা

* সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা

এ বছর ৮১ বার দাম সমন্বয়

চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দামে ঘন ঘন সমন্বয় এনেছে বাজুস। পরিসংখ্যানে দেখা যায়, এই বছর মোট ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৫ বারই দাম বাড়ানো হয়েছে এবং দাম কমেছে মাত্র ২৬ বার।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দামের সাম্প্রতিক ঊর্ধ্বগতি এবং ডলারের বিনিময় হারের কারণেই স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...