বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ঢাকার আবহাওয়া: আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে গত কয়েক দিনের তুলনায় গরমের প্রভাব কিছুটা বেড়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন ছাড়াই প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শহর ও আশপাশের এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।
আজ ভোর ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও গত বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে, আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার কারণে দিনের বেলা রোদের তীব্রতা কিছুটা বেশি অনুভূত হতে পারে।
সিদ্দিকা/
