| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কোরআনে আগুন দেওয়ায় যুবক গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র উত্তেজনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ২৯ ১৯:৪৭:৩৩
কোরআনে আগুন দেওয়ায় যুবক গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় পবিত্র কোরআন শরীফে আগুন লাগানো ও অবমাননার একটি গুরুতর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দেওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদ্রাসায় ঢুকে কোরআন অবমাননা

শুক্রবার বিকেলে নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। বাড়িখলা গ্রামের মৃত এনামুল হক খোকন মেম্বারের ছেলে বায়জিদ মাদ্রাসায় প্রবেশ করে পবিত্র কালামুল্লাহ শরীফে আগুন ধরিয়ে দেয় এবং লাথি মারে বলে অভিযোগ।

এ ঘটনা জানাজানি হতেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিও দেখতে এখানে ক্লক করুন-

গণপিটুনি ও গ্রেপ্তারের পর হাসপাতালে চিকিৎসা

স্থানীয়দের অভিযোগ, বায়জিদ সুস্থ জ্ঞানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সে নাস্তিক্যবাদীতে বিশ্বাসী। এই অপরাধে উত্তেজিত জনতা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত বায়জিদকে গ্রেপ্তার করে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান: "গ্রেপ্তার করে আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে।"

গণপিটুনিতে আহত বায়জিদ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

জনদাবি: সর্বোচ্চ শাস্তি

এই জঘন্য কাজের জন্য স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত যুবকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...