| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিদেশী কর্মী নিয়োগে সৌদি আরবে বড় পরিবর্তন: কমছে উচ্চ বেতন ও প্রণোদনা

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৯ ১৮:২৮:৩২
বিদেশী কর্মী নিয়োগে সৌদি আরবে বড় পরিবর্তন: কমছে উচ্চ বেতন ও প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক: বিদেশী পেশাজীবীদের জন্য উচ্চ বেতন এবং উদার প্রণোদনা প্যাকেজ দেওয়ার যে দীর্ঘদিনের নীতি সৌদি আরবে প্রচলিত ছিল, দেশটি এখন সেই অবস্থান থেকে সরে আসছে। অর্থনৈতিক পুনর্বিন্যাস, ব্যয় সংকোচন এবং মেগা প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণে সৌদি আরব এখন বিদেশী কর্মী নিয়োগে নতুন বাস্তবতার দিকে মোড় নিচ্ছে।

রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, আগের মতো বিভিন্ন খাতে আর আগের মতো উচ্চহারে ব্যয় করা হবে না। এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে বিদেশী কর্মীদের বেতনের ওপর।

বেতন কাঠামোতে পরিবর্তন:

বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আগে বিদেশী কর্মীরা সৌদিতে যোগ দেওয়ার সময় তাদের বর্তমান বেতনের ৪০ শতাংশ থেকে প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়তি প্রিমিয়াম পেতেন। উচ্চ পারিশ্রমিক ও সুবিধা ছিল সৌদির প্রধান আকর্ষণ। কিন্তু এখন চাকরির প্রস্তাবগুলো অনেক বেশি সংযত ও রক্ষণশীল।

কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই অর্থনীতি একদিকে যেমন ব্যয় কমাচ্ছে, তেমনি অন্যদিকে প্রচুর আন্তর্জাতিক প্রার্থী সৌদিতে কাজ করতে আগ্রহী। এই সুযোগে কোম্পানিগুলো তাদের বেতন কাঠামো নতুন করে সাজানোর সুযোগ পাচ্ছে।

যদিও দুবাইয়ের কর্মীদের জন্য দ্বিগুণ বেতনের সুযোগ কমেছে, তবুও মধ্যপ্রাচ্যের বাইরে থাকা কর্মীদের জন্য সৌদি আরব এখনও একটি আকর্ষণীয় গন্তব্য। দেশটির অর্থনীতি ২০২৫ সালে ৪.৪ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে। পাশাপাশি, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত বেসরকারি খাতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ ৩১ শতাংশ বেড়েছে এবং বেকারত্ব নেমেছে ঐতিহাসিক নিম্নমানে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...