| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

২০২৬ সালে সোনার দাম কেমন বাড়বে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০২ ২২:৩৫:২৯
২০২৬ সালে সোনার দাম কেমন বাড়বে

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক মাস ধরেই বিশ্ববাজারে সোনার দামে চরম অস্থিরতা বিরাজ করছে। কখনও দাম হু হু করে বাড়ছে, আবার কখনও কমছে রেকর্ড পরিমাণে। এই অস্থির বাজার পরিস্থিতিতে ২০২৬ সালে সোনার দাম কোন পথে যাবে—এ নিয়ে ইতিমধ্যেই বড় বড় আন্তর্জাতিক ব্যাংকগুলো দিয়েছে নিজেদের পূর্বাভাস।

রোববার (২ নভেম্বর) ইকোনমিক টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের সোনার বাজার নির্ভর করবে তিনটি প্রধান বিষয়ের ওপর—সুদের হার, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, এবং বিশ্বব্যাপী চাহিদা। তবে সামগ্রিকভাবে ২০২৬ সালে সোনার বাজারে উর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জেপি মর্গান জানিয়েছে, আগামী বছরে শেষ প্রান্তিকে প্রতি আউন্স সোনার গড় দাম পৌঁছাতে পারে প্রায় ৫ হাজার ৫৫ ডলার-এ। তাদের মতে, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো, অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের বাড়তি ক্রয়চাহিদা এই বৃদ্ধির মূল কারণ।

ব্যাংক অব অ্যামেরিকার পূর্বাভাসেও অনুরূপ ইঙ্গিত রয়েছে। তারা বলছে, ২০২৬ সালে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে সরকারি বাজেট ঘাটতি, ঋণের চাপ বৃদ্ধি এবং ফেডের সম্ভাব্য সুদহ্রাস।

অন্যদিকে গোল্ডম্যান স্যাকস তুলনামূলকভাবে কিছুটা সতর্ক। তাদের ধারণা, ২০২৬ সালের মধ্যভাগে সোনার দাম ৪ হাজার ডলারের আশেপাশে অবস্থান করবে।

এইচএসবিসি ব্যাংকের মতে, বছরের শেষে সোনার দাম ৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে, যদিও তাদের গড় হিসাব অনুযায়ী দাম থাকতে পারে প্রায় ৩ হাজার ৯৫০ ডলার।

আইএনজি ব্যাংক ও ডয়চে ব্যাংকের পূর্বাভাসেও রয়েছে আশাবাদী ইঙ্গিত—তাদের হিসাবে ২০২৬ সালে সোনার গড় দাম ৪ হাজার থেকে ৪ হাজার ১৫০ ডলার প্রতি আউন্সের মধ্যে ঘুরবে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ (এএনজেড) জানিয়েছে, ২০২৬ সালের জুন নাগাদ সোনার দাম ৪ হাজার ৬০০ ডলার পর্যন্ত উঠতে পারে, তবে বছরের শেষ দিকে কিছুটা কমার সম্ভাবনাও আছে।

সব মিলিয়ে ব্যাংকগুলোর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে সোনার দাম প্রতি আউন্সে ৪ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে থাকার সম্ভাবনা প্রবল।

বিশেষজ্ঞদের মতে, এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে তিনটি বড় কারণ কাজ করবে—

১. মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাস।

২. বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা।

৩. বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বাড়তি আগ্রহ।

তাদের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সাল জুড়েই সোনার বাজারে অস্থিরতা থাকলেও দাম থাকবে তুলনামূলক উর্ধ্বমুখী। দেশের বাজারে সেই প্রভাব পড়তে পারে সরাসরি—প্রতি ভরি সোনার দাম দুই লাখ থেকে আড়াই লাখ টাকার মধ্যে ওঠানামা করতে পারে, আর বিশেষ পরিস্থিতিতে তা ৩ লাখ টাকাও ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...