২০২৬ সালের জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে নবম পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। দেশের বর্তমান মূল্যস্ফীতি এবং সামগ্রিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এই বেতন কাঠামোটি তিনটি পৃথক ধাপে কার্যকর করার কৌশল চূড়ান্ত করেছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই সরকারি চাকুরিজীবীরা নতুন পে-স্কেলের সুবিধা পেতে শুরু করবেন।
সরকারি কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যদিও কর্মচারীদের পক্ষ থেকে দ্রুত গেজেট প্রকাশ ও এককালীন বাস্তবায়নের দাবি ছিল, তবে ২০২৬ সালের শুরু থেকেই সুবিধা চালুর বিষয়ে সরকারের সুনির্দিষ্ট আশ্বাসে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মূলত জাতীয় অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখতেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
বাস্তবায়নের সময়সূচি ও ধাপসমূহ:
প্রথম ধাপে ২০২৬ সালের জানুয়ারি মাসে নতুন বেতন কাঠামোর মূল বেতন বা বেসিক পে কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে অর্থাৎ ওই বছরের জুন মাস থেকে বিভিন্ন ধরনের ভাতা ও আনুতোষিক সুবিধা চালু হবে। সর্বশেষ তৃতীয় ধাপে অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধাগুলো পর্যায়ক্রমে বেতন কাঠামোর সাথে যুক্ত করা হবে।
পে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ করে বড় ধরনের আর্থিক চাপ এড়াতে এবং একটি টেকসই বেতন কাঠামো নিশ্চিত করতে এই ত্রি-স্তরীয় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।
কমিশন সূত্রে জানা গেছে, ধাপে ধাপে বাস্তবায়নের বিস্তারিত রূপরেখা সংবলিত চূড়ান্ত গেজেট খুব শীঘ্রই প্রকাশ করা হবে। সেখানে নতুন বেতন কাঠামো ও ভাতার বিস্তারিত তথ্য থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামী সপ্তাহেই জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতেই নবম পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবে সরকার।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- ১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
- Galaxy S26 FE ও Tab S12 সিরিজের নাম নিশ্চিত, আসছে নতুন ডিভাইস
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- স্মার্টফোনের ভিড়ে আবার জনপ্রিয় হচ্ছে ফিচার বাটুন ফোন, কেন বাড়ছে আগ্রহ
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি
- নবম পে স্কেল: ৭ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী
