নতুন ভিসা চালু করছে ইউরোপের এক দেশ: যারা আবেদন করতে পারবেন
নিজস্ব প্রতিবেদক: ইউরোপের দেশ পর্তুগাল বিদেশি নাগরিকদের জন্য তাদের পুরনো 'চাকরি অনুসন্ধান ভিসা' (Work Seeking Visa)-এর বদলে একটি নতুন কর্মসংস্থান ভিসা চালু করতে চলেছে। এই ভিসার নাম হল— 'স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা'।
মূল পরিবর্তন কী?
* বন্ধ হচ্ছে পুরাতন ভিসা: পর্তুগাল সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গত ২৩ অক্টোবর থেকে পুরনো 'ওয়ার্ক সিকিং ভিসা'র সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। ভিএফএস গ্লোবাল বা বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলিতেও এই ক্যাটাগরির আবেদন আর নেওয়া হচ্ছে না।
* সুবিধা পাবেন দক্ষ কর্মীরা: পর্তুগালের নতুন আইন অনুযায়ী, যে সকল বিদেশি নাগরিকের পেশাগত যোগ্যতা ও বিশেষ দক্ষতা রয়েছে, তারা এই নতুন ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এই পদক্ষেপ দক্ষ বিদেশি কর্মীদের জন্য পর্তুগালে কাজের সুযোগ সৃষ্টি করবে।
* কবে থেকে শুরু? নতুন 'স্কিলড ওয়ার্ক ভিসা' চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এটি তখনই কার্যকর হবে, যখন বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন অনুযায়ী প্রয়োজনীয় বিধি-নিষেধ ও নিয়মাবলি চূড়ান্ত হবে। এই নতুন নীতিগত পরিবর্তন ২২ অক্টোবর ২০২৫ তারিখে পর্তুগালের সরকারি গেজেটে প্রকাশিত নতুন আইন ৬১/২০২৫ অনুযায়ী কার্যকর হচ্ছে।
* বর্তমানে পরিষেবা স্থগিত: নতুন ভিসার আবেদন শুরু হওয়ার তারিখ ও আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য পর্তুগাল সরকারের পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে। বর্তমানে দেশটির সব কনস্যুলেট এবং অংশীদার প্রতিষ্ঠান 'ওয়ার্ক সিকিং ভিসা' সংক্রান্ত পরিষেবা স্থগিত রেখেছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- পে-স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম, ২ অক্টোবর পদযাত্রা
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- মন্ত্রিসভায় নতুন ছয়জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- তারেক রহমানের ভারত সফর নিয়ে হঠাৎ বিবৃতি প্রত্যাহার
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- সালমান শাহ মামলা: ডিপজল-ডলি জহুরকে নিয়ে নীলার দাবি
