| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সালমান শাহ হত্যা মামলা: ১১ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৪ ১৫:৪৪:৫৯
সালমান শাহ হত্যা মামলা: ১১ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদন: ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার সব আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। মামলার তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকায় রমনা থানা থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তাধীন। এই অবস্থায় আসামিরা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে রমনা থানা থেকে দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

রমনা থানার ওসি গোলাম ফারুক এই তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, "আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই তদন্ত চলাকালীন কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।"

মামলার পটভূমি ও আসামি:

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে এই ঘটনাকে নায়কের সাবেক স্ত্রী সামিরা হক 'আত্মহত্যা' বলে দাবি করে আসছিলেন। তবে মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় মোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে।

অন্য ১০ আসামি হলেন— প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়্যার বিউটি সেন্টারের মালিক রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...