| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

দেশের বাজারে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১৪ ২২:৫০:১৫
দেশের বাজারে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম, যা ছুঁয়েছে ইতিহাসের নতুন রেকর্ড। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে।

এক নজরে সোনার নতুন দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম):

* ২২ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা

* ২১ ক্যারেট: ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা

* ১৮ ক্যারেট: ১ লাখ ৭৭ হাজার ১ টাকা

* সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরির পার্থক্য হতে পারে।

আগের রেকর্ড ও ধারাবাহিক মূল্যবৃদ্ধি

এর আগে ১৩ অক্টোবর বাজুস ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা করেছিল, যা তখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

এই নিয়ে ২০২৫ সালে ৬৫ বার সোনার দাম সমন্বয় করা হলো—এর মধ্যে ৪৭ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...