| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ভোজ্যতেলের দাম বাড়ল: নতুন মূল্য আজ থেকে কার্যকর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১৪ ০৯:২৩:১৬
ভোজ্যতেলের দাম বাড়ল: নতুন মূল্য আজ থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বৃদ্ধি পেয়ে এখন নির্ধারিত হয়েছে ১৯৫ টাকা। এতদিন এই তেল বিক্রি হচ্ছিল ১৮৯ টাকায়।

নতুন দাম কার্যকর ১৪ অক্টোবর থেকে

রবিবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী, এই নতুন দাম আগামী ১৪ অক্টোবর, মঙ্গলবার থেকে সারাদেশে কার্যকর হবে।

খোলা তেল ও পাম তেলের দামও বাড়ল

শুধু বোতলজাত নয়, খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া খোলা পাম তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে এখন বিক্রি হবে ১৬৩ টাকায়।

আন্তর্জাতিক বাজারের প্রভাব

সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে দেশীয় বাজারে এই নতুন দাম সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ তেলের দাম বাড়ানো হয়েছিল গত ১৩ এপ্রিল।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...