| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৫ ১৫:৫৩:৩৫
জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ

ইউরোপ বা অন্যান্য দেশে জীবনের ঝুঁকি নিয়ে লাখ লাখ টাকা খরচ করার পরিবর্তে এখন হাতের কাছেই রয়েছে উন্নত দেশ জাপানে যাওয়ার এক সুবর্ণ সুযোগ। এখানে দালালদের পেছনে না ঘুরে উল্টো প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব, এমনকি মিলতে পারে স্থায়ীভাবে বসবাসের সুযোগও।

অর্থনৈতিকভাবে উন্নত ও প্রযুক্তিনির্ভর দেশ জাপান বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী।

৩ মাসের মধ্যে ১ লাখ কর্মী পাঠানোর সম্ভাবনা

গত আগস্টের তৃতীয় সপ্তাহে জাপান সফর থেকে ফিরে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, শর্ত পূরণ হলে বাংলাদেশ থেকে তিন মাসের মধ্যেই ১ লাখ কর্মী জাপানে পাঠানো সম্ভব।

একমাত্র শর্ত: কর্মীদের অবশ্যই জাপানি ভাষা জানতে হবে

সালাউদ্দিন আহম্মেদ স্পষ্ট করেন যে, জাপানে শুধু পরিচর্যাকারী (কেয়ারগিভার) নয়, আরও অনেক খাতে চাকরির সুযোগ রয়েছে। জাপানি ভাষা জানা থাকলে বাংলাদেশীদের চাকরি সেখানে প্রায় নিশ্চিত।

কোন কোন খাতে চাকরির সুযোগ

জাপানে বিভিন্ন খাতে প্রচুর সংখ্যক বিদেশি কর্মী প্রয়োজন। এই সুযোগ কাজে লাগাতে এখন মাত্র ছয় থেকে নয় মাসের জাপানি ভাষা শিক্ষা কোর্স করেই জাপানে যাওয়া সম্ভব।

বর্তমানে জাপানে যে সকল খাতে কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে:

* স্বাস্থ্যসেবা: নার্সিং কেয়ার, কেয়ারগিভার।

* নির্মাণ ও সেবা: রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, বিল্ডিং ক্লিনিং, সেবা খাত।

* শিল্প ও উৎপাদন: মেটেরিয়ালস প্রসেসিং, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং (টিআই হিসেবে), ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, জাহাজ নির্মাণ শিল্প, কার পেইন্টিং, ওয়েল্ডিং, অটোমোবাইল মেকানিক বা অটোমোটিভ যন্ত্রাংশ তৈরি শিল্প।

* কৃষি ও মৎস্য: কৃষি, খাবার ও পানীয় শিল্প, মৎস্যশিল্প।

* বিমানবন্দর: এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং এবং এয়ারক্রাফট মেইনটেনেন্স এভিয়েশন।

বাংলাদেশ সরকার এই সম্ভাবনাকে কাজে লাগাতে বসে নেই। প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে জাপানে যেতে আগ্রহীদের জন্য আলাদা একটি সেল গঠন করেছে, যার নাম 'জাপান সেল'।

সিদ্দিকা/

ট্যাগ: জাপান

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি গোল করেও ইন্টার মায়ামিকে হার থেকে বাঁচাতে পারলেন না। ঘরের মাঠে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...