| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাত দিনের মাথায় ফের ভূমিকম্প: উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৮:৪৩:৩৮
সাত দিনের মাথায় ফের ভূমিকম্প: উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর

নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। মাত্র সাত দিনের ব্যবধানে এটি চলতি মাসের তৃতীয় ভূমিকম্প। শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল যশোরের মনিরামপুর উপজেলা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫ (তিন দশমিক পাঁচ)।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সাংবাদিকদের নিশ্চিত করেছেন, এটি একটি নিম্ন মাত্রার ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল মনিরামপুরেই। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

চলতি মাসের তৃতীয় ঘটনা

চলতি সেপ্টেম্বরে এটি নিয়ে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো:

১. ১৪ সেপ্টেম্বর: ভারতে আসামে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

২. ২১ সেপ্টেম্বর: মাত্র সাত দিনের ব্যবধানে আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক, যার মাত্রা ছিল ৪।

৩. ২৭ সেপ্টেম্বর: সর্বশেষ আজ অনুভূত হলো ৩.৫ মাত্রার ভূমিকম্প, যার উৎপত্তিস্থল যশোরে।

আরও পড়ুন- শনিবার ঢাকায় বৃষ্টি হতে পারে, তাপমাত্রা থাকবে স্বাভাবিক

আরও পড়ুন- সেন্ট মার্টিন ও মার্কিন সামরিক ঘাঁটি: গুজব নাকি ভূ-রাজনৈতিক বাস্তবতা

বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশের মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...