| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর! পাত্র কে

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৯:১২:২১
বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর! পাত্র কে

নিজস্ব প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জোর গুঞ্জন। অবশেষে সেই জল্পনা সত্যি হতে চলেছে বলে খবর। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে এই চলতি বছরের শেষেই অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়তে পারেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন এই তারকা?

শ্রদ্ধার প্রেমিক কে

বলিউড পাড়ার খবর অনুযায়ী, শ্রদ্ধা তাঁর প্রেমিক লেখক রাহুল মোদীকেই বিয়ে করতে পারেন। বেশ কিছুদিন ধরেই রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছে।

* একাধিকবার তাঁদের দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে। সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এই সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্ন বরাবরই এড়িয়ে গেছেন শ্রদ্ধা।

সম্পর্ক প্রকাশ্যে আসার ইঙ্গিত

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার বিশেষ মুহূর্ত ধরা পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, রাহুল মোদী শ্রদ্ধার খাবার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দী করছেন এবং সেই দৃশ্যে অভিনেত্রীকে খানিকটা লজ্জিত হতে দেখা যায়।

এরপর থেকেই বলিউডে গুঞ্জন আরও জোরালো হয়েছে যে, এই যুগল ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন।

আরও পড়ুন- সালমান শাহের মৃত্যুর পুনঃতদন্ত দাবিতে

তবে বিয়ে নিয়ে এখনো পর্যন্ত শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদী আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। ঘোষণার অপেক্ষায় রয়েছেন তাঁদের ভক্তরা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...