| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা নিয়ে যা বললেন তাসনিম জারা

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৩ ০৯:৪৯:৪৭
যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা নিয়ে যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, “যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে ডিম ছোড়া হয়েছে এবং গালিগালাজ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এটি কেবল ব্যক্তি আক্তার হোসেনের ওপর হামলা নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের ওপর হামলা। কারণ, তিনি এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন যারা ফ্যাসিবাদী কাঠামো ভাঙার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে।”

ডা. জারা দৃঢ়তার সাথে লেখেন, “এই হামলা এটাই প্রমাণ করে যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। তবে আমি নিশ্চিত, এই ধরনের আক্রমণ আক্তার হোসেনকে দুর্বল করবে না, বরং তার সংকল্পকে আরও দৃঢ় করবে।”

এর আগে, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে।

আরও পড়ুন- নিবন্ধন পাচ্ছে জাতীয় লীগসহ ৬ দল

আরও পড়ুন- এবার এক হচ্ছে এনসিপি গণঅধিকার

এই হামলার পর এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, “আমরা সেই প্রজন্ম, যারা শেখ হাসিনার গুলির সামনে মাথা নত করিনি, তাদের কাছে ভাঙা ডিম কিছুই না। এই ঘটনা আবারও প্রমাণ করলো যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...