| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

এনবিআরের হাতে শেখ হাসিনার ব্যাংক লকার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১২ ২১:৪৮:২৮
এনবিআরের হাতে শেখ হাসিনার ব্যাংক লকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি ব্যাংক লকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, মতিঝিলের পূবালী ব্যাংকের সেনাকল্যাণ ভবন শাখায় শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারটির সন্ধান পাওয়া গেছে।

লকারটি খোলার জন্য দুটি চাবির প্রয়োজন হয়। এর একটি চাবি শেখ হাসিনার কাছে থাকায় সিআইসি এখনো লকারটি খুলতে পারেনি।

ওই কর্মকর্তা জানান, যেহেতু লকারটি দুটি চাবি দিয়েই খুলতে হয় এবং শেখ হাসিনা পলাতক, তাই আইন অনুযায়ী লকারটি খোলার ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- জনতার বিক্ষোভে উত্তাল ভারত: মোদি সরকারের ভবিষ্যৎ ঝুঁকিতে

আরও পড়ুন- নেপালের মতো মমতার বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের ডাক

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। এরপরই তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের তদন্ত শুরু করে এনবিআর। তদন্তের অংশ হিসেবে শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...