| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

পুলিশ খুঁজছে মুফতি তাহেরিকে: যে অভিযোগে মামলা

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১১ ১৪:২৯:৫১
পুলিশ খুঁজছে মুফতি তাহেরিকে: যে অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ও সমালোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের বিজয়নগর উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া এই মামলাটি করেছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দায়ের করা এই মামলায় মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরিসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও, অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে দৌলতবাড়ি দরবার শরীফের পীর এবং জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে। আর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরিকে রাখা হয়েছে ৪ নম্বর আসামি হিসেবে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগর থানাধীন ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস চলছিল। সেই সময় আল্লামা সাজিদুর রহমান, যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, তাকে উদ্দেশ্য করে আসামিরা কুরুচিপূর্ণ, মানহানিকর এবং আপত্তিকর মন্তব্য করেন। এতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই মামলার প্রেক্ষিতে পুলিশ ১০ সেপ্টেম্বর (বুধবার) ভোরে উপজেলার শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, "হেফাজতের করা মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।"

সোহাগ/

ট্যাগ: তাহেরি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...