| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৩ ২১:৩৪:০১
পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক: ভারত ও পাকিস্তানের মধ্যে তিন মাস ধরে চলা সংঘাতের পর সীমান্তে আবারো নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার (১৩ আগস্ট) উরি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টার সময় গোলাগুলির ঘটনা ঘটে, এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গোলাগুলির ঘটনা ও ভারতের অভিযোগ

ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে একদল অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করে। তাদের দাবি, এটি সাধারণ অনুপ্রবেশ ছিল না; হামলাকারীরা পাকিস্তান সেনাবাহিনীর গুলির সহায়তায় এই চেষ্টা চালিয়েছিল। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে একজন ভারতীয় সেনা গুরুতর আহত হয়ে মারা যান। খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

সিন্ধু নদের বাঁধ নিয়ে নতুন উত্তেজনা

এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দুই দেশের মধ্যে সিন্ধু নদের উপর বাঁধ নির্মাণ নিয়ে চরম উত্তেজনা চলছে। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির হুমকি দিয়েছেন যে, যদি ভারত সিন্ধু নদের ওপর বাঁধ নির্মাণ করে, তাহলে তারা ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তা উড়িয়ে দেবে। তিনি আরও বলেছেন, ভারত যদি এরপরও বাঁধ নির্মাণ করতে চায়, তাহলে পারমাণবিক যুদ্ধের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।

আরো পড়ুন- পাকিস্তানের পরমাণু হুমকির কড়া জবাব দিল ভারত

আরো প|ড়ুন- ভারত-পাকিস্তান কি যুদ্ধের পথে!

গত এপ্রিলে কাশ্মীরের পেহলগামের ঘটনায় দুই দেশ সামরিক সংঘাতে জড়িয়েছিল, যা পরে যুদ্ধবিরতির মাধ্যমে সমাধান করা হয়। এরপর কয়েক সপ্তাহের মধ্যে সীমান্তে এটিই প্রথম বড় কোনো উত্তেজনার ঘটনা। এই ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...