ভারত-পাকিস্তান কি যুদ্ধের পথে! সেনাপ্রধানের হুমকি
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। সিন্ধু নদ চুক্তি এবং ভারতের বাঁধ নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এক বিস্ফোরক মন্তব্যে এই আশঙ্কা আরও গভীর হয়েছে। তিনি সরাসরি হুমকি দিয়েছেন যে, ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ শেষ করে, তাহলে পাকিস্তান দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে সেই বাঁধ ধ্বংস করে দেবে।
সিন্ধু নদ চুক্তি এবং বর্তমান সংকট
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির অধীনে সিন্ধু অববাহিকার তিনটি নদীর পানি পাকিস্তানকে দেওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে একটি সশস্ত্র হামলার পর ভারত এই চুক্তি বাতিল করে দেয়। এরপর তারা সিন্ধুর পানি পাকিস্তানকে না দেওয়ার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের পর থেকেই দুই দেশের মধ্যে জলবণ্টন নিয়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ভারত সম্প্রতি সিন্ধু নদে একটি বাঁধ নির্মাণ শুরু করেছে, যা পাকিস্তানের জন্য জাতীয় নিরাপত্তার হুমকি বলে বিবেচিত হচ্ছে।
পাকিস্তান সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভারতের প্রতি কড়া বার্তা দেন। তিনি বলেন, “আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমাদের ধ্বংস হচ্ছে, তাহলে আমরা শুধু নিজেদের পতনে থামবো না, বরং বিশ্বের অর্ধেককেও সঙ্গে নিয়ে ধ্বংস হব।” এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে, তিনি পারমাণবিক যুদ্ধের দিকে ইঙ্গিত করছেন। তিনি আরও বলেন, “সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের ক্ষেপণাস্ত্রেরও কোনো অভাব নেই।” তার এই মন্তব্য শুধু জলবিচ্ছিন্নতার হুমকি নয়, বরং সামরিক সংঘাতের সম্ভাবনাকেও স্পষ্ট করে তুলেছে।
আরও পড়ুন- পাকিস্তানের পরমাণু হুমকির কড়া জবাব দিল ভারত
আরও পড়ুন- দিল্লিতে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হুমকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এমন পরিস্থিতি পুরো অঞ্চলের জন্য অত্যন্ত বিপজ্জনক।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের খাওয়া ও করণীয় নিয়ে ইসলামি নির্দশনা
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন
- বাজেট থেকে ফোল্ডেবল, ২০২৬-এর সেরা ৫ Motorola ফোন
- আলোচনায় Yamaha XSR 155, কী আছে নতুন এই বাইকে
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ আগস্ট ২০২৬
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
- বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
