বিক্ষোভকালে দিল্লিতে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে ভারতের রাজধানী দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী দলের সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ। বিহারের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই প্রতিবাদ শুরু হয়।
পুলিশি ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশন ভবনের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। রাহুল গান্ধী বলেন, "এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান রক্ষার জন্য।" প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেন, "সরকার ভয় পেয়েছে, ওরা কাপুরুষ।" আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোহাগ/
