ত্রয়োদশ জাতীয় নির্বাচন: সিইসির নতুন ঘোষণা ও প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদন: আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (৯ আগস্ট) রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।
সিইসি বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি আরও জানান, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করাই ইসির প্রধান লক্ষ্য। নির্বাচন কমিশন ১৮ কোটি মানুষের পক্ষে কাজ করবে, কারও পক্ষে বা বিপক্ষে নয়। তিনি জোর দিয়ে বলেন, ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনি একটি ঈমানি দায়িত্বও বটে। তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা মোকাবিলা করার চেষ্টা চলছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
