সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলছেন সাধারণ জনগণ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে নানা বিশ্লেষণ। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘বেকার ভাতা’র মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির পাশাপাশি স্থায়ী কর্মসংস্থান নিয়ে নিজেদের স্পষ্ট মতামত জানাচ্ছেন সাধারণ ভোটাররা।
ফ্যামিলি কার্ড নিয়ে প্রত্যাশা ও সংশয়
অনেক দরিদ্র মানুষের কাছে ফ্যামিলি কার্ড একটি আশার আলো। সাধারণ এক ভোটার জানান, "আমরা গরিব মানুষ, সরকার যদি ফ্যামিলি কার্ড দেয় তবে অন্তত দুবেলা ডাল-ভাত খেয়ে ভালোভাবে চলতে পারব।" তাদের কাছে দেশের শান্তি এবং জীবনযাত্রার ব্যয় কমানোই প্রধান লক্ষ্য।
দান অনুদান নয়, কাজ চায় তরুণরা
অন্যদিকে, একটি বড় অংশের মানুষের দাবি ভিন্ন। তারা কেবল ফ্যামিলি কার্ড বা ভাতার ওপর নির্ভরশীল হতে চান না। এক যুবক তার প্রতিক্রিয়ায় বলেন, "আমরা কাজ করে খেতে চাই, ফ্যামিলি কার্ডের আশায় বসে থাকতে চাই না। আমরা চাই বেকার সমস্যার সমাধান ও কর্মসংস্থান।" তারা এমন একটি রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছেন যেখানে মা-বোনের ইজ্জত ও মানুষের সম্মানের দাম থাকবে।
নতুন দলের প্রতি আগ্রহ ও শান্তির আশা
নির্বাচনী মাঠের আলোচনায় বারবার উঠে আসছে নতুন নেতৃত্বের কথা। সাধারণ ভোটারদের অনেকেরই মত—বিগত দীর্ঘ সময় ধরে বড় দুই দলকে তারা ক্ষমতায় দেখেছেন। এখন তারা চান নতুন কোনো দল আসুক যারা চাদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়বে। তাদের ভাষ্য, "আমরা মারামারি-কাটাকাটি চাই না, একটা সুষ্ঠু নির্বাচন চাই যাতে এই জাতি শান্তি পায়।"
ভোটের সমীকরণে দলীয় পছন্দ
মাঠপর্যায়ে কথা বলে দেখা যায়, ভোটারদের একটি অংশ জামায়াতে ইসলামীর আদর্শ ও তাদের বেকারত্ব দূর করার পরিকল্পনায় ভরসা রাখছেন। আবার অনেকেই ধানের শীষের প্রতি তাদের পুরনো ভালোবাসার কথা প্রকাশ করেছেন। তবে সবার মূল চাওয়া একটাই—যিনিই ক্ষমতায় আসুন, তিনি যেন দেশের শান্তি বজায় রাখেন এবং সাধারণ মানুষের পেটের ভাতের ব্যবস্থা করেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
