ফের পেঁয়াজের দাম লাগামহীন
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলি বন্দর বাজারে পেঁয়াজের দাম হঠাৎ করে কেজিতে ২০ টাকা বেড়েছে। এর ফলে, এক সপ্তাহ আগে যে পেঁয়াজ প্রতি কেজি ৫০-৫২ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, দেশের মোকামগুলোতে মজুত কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।
ব্যবসায়ী শাহাবুল ইসলাম জানান, বৈরী আবহাওয়া এবং ভারত থেকে আমদানি বন্ধ থাকার কারণে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। তিনি মনে করেন, সরকারের এখনই ভারত বা অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া উচিত। তা না হলে বর্ষা মৌসুমে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।
এই মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে। ক্রেতারা বলছেন, প্রশাসনের নিয়মিত বাজার তদারকি করা প্রয়োজন, কারণ অনেক অসাধু ব্যবসায়ী সংকট দেখিয়ে পেঁয়াজ মজুত করে রাখছেন। তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
