| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

১০ দিনে কেজিতে ২৫ টাকা বাড়ল পেঁয়াজের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৮ ১৭:২৬:৩৫
১০ দিনে কেজিতে ২৫ টাকা বাড়ল পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে মাত্র ১০ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম মণপ্রতি ১০০০ টাকা বা কেজিতে ২৫ টাকা বেড়েছে। এতে খুচরা বাজারে পেঁয়াজের কেজি ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় এমনটি হয়েছে। এছাড়া, বিদেশি পেঁয়াজের আমদানিও বর্তমানে নেই। ফরিদপুরের চাষিরা এখন পাট নিয়ে ব্যস্ত থাকায় বাজারে পেঁয়াজ কম আসছে।

চাষিদের অসন্তোষ

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদুজ্জামান জানান, পেঁয়াজ উৎপাদনের জন্য দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর। মৌসুমে কৃষকরা মণপ্রতি ১৫০০ টাকা দর পেলেও উৎপাদনে খরচ বেশি হওয়ায় তারা লাভবান হননি। এখন দাম বাড়লেও বেশিরভাগ পেঁয়াজ আড়তদারদের হাতে।

ভোক্তারা এই মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন বলেন, অতিরিক্ত মজুত করে দাম বাড়ালে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...