অবশেষে কুয়েতের ভিসা নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: কুয়েত সরকার সম্প্রতি পারিবারিক ভিজিট ভিসার নীতিতে বড় পরিবর্তন এনেছে, যা প্রবাসী এবং দর্শনার্থীদের জন্য দারুণ স্বস্তির খবর। নতুন এই নীতি অনুযায়ী, এখন থেকে ভিজিট ভিসার মেয়াদ এক বছর পর্যন্ত বাড়ানো যাবে। আগে যা কেবল স্বল্প সময়ের জন্য সীমাবদ্ধ ছিল।
আরব টাইমসের ৪ আগস্টের এক প্রতিবেদন অনুসারে, পারিবারিক ভিজিট ভিসার প্রাথমিক মেয়াদ হবে তিন মাস, যা পরবর্তীতে ছয় মাস বা এক বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। তবে এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত এবং কুয়েতি কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। এই সিদ্ধান্তের ফলে কুয়েতে পর্যটন ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ জানান, কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যের কেন্দ্রে পরিণত করাই তাদের লক্ষ্য। এ কারণেই একটি বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে। তিনি আরও জানান, ভিসা সংক্রান্ত ফি নির্ধারণের বিষয়টি এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় আছে।
নতুন নীতিতে ভিজিট ভিসাধারীদের চলাচলের ক্ষেত্রে এয়ারলাইন্সের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আগে শুধু কুয়েতি এয়ারলাইন্সে ভ্রমণ করতে হতো। এখন থেকে মিডল ইস্ট এয়ারলাইন্সও এই ভিসাধারী যাত্রীদের বহন করতে পারবে।
বাংলাদেশিদের জন্য নতুন ভিসা সত্যায়ন ব্যবস্থা
এদিকে, কুয়েতে বসবাসরত বাংলাদেশিরাও একটি দারুণ খবর পেয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চলতি সপ্তাহ থেকে চালু হয়েছে ‘ভিসা সত্যায়ন ব্যবস্থা’। এর মাধ্যমে কুয়েতে আসার আগেই শ্রমিকদের জন্য নিয়োগকর্তার সত্যতা যাচাই করা হচ্ছে।
এই নতুন প্রক্রিয়ায় দূতাবাসের প্রতিনিধিরা সংশ্লিষ্ট কোম্পানির চুক্তিপত্র, কাজের পরিবেশ, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। সবকিছু যাচাই-বাছাইয়ের পর উপযুক্ত মনে হলেই ভিসার সত্যায়ন অনুমোদন দেওয়া হয়। এই পদ্ধতির মাধ্যমে এরই মধ্যে অনেক বাংলাদেশি কর্মী প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- নতুন পে-স্কেলে বেতন অক্টোবর থেকে, বকেয়া পাবেন যেভাবে
- পে-স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম, ২ অক্টোবর পদযাত্রা
- আজকের স্বর্ণের বাজারদর; ২১ আগস্ট ২০২৬
- বাংলাদেশিদের জন্য আজীবন ইউরোপ প্রবেশের নিষেধাজ্ঞা
- মন্ত্রিসভায় নতুন ছয়জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
- শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ২১ আগস্ট ২০২৬
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- নতুন পে স্কেলের টাকা আসবে যেভাবে
- এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
