১৪ হাজার শিক্ষক নিয়োগ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড চালু এবং ১৪ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া তিনি জানান, চলতি বছরের সেপ্টেম্বর থেকে সারাদেশে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হবে।
সোমবার (৪ আগস্ট) রংপুরে একটি মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্যগুলো দেন।
সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি
প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বলেন, "আশা করি, সেপ্টেম্বর থেকে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হবে। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা শুরু হয়েছে এবং যারা এটি বাস্তবায়ন করবেন, তাদের প্রশিক্ষণও চলছে। আগস্টের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে সেপ্টেম্বরেই আমরা মাঠে নামতে পারব।"
তিনি আরও জানান, দুটি আলাদা প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে একটি বড় প্রকল্প ১৫০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে। অন্য প্রকল্পটি কক্সবাজার ও বান্দরবান জেলায় কার্যকর করা হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- নতুন পে-স্কেলে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা কত
