| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মার্কিন দূতাবাসের কঠোর হুঁশিয়ারি: ভিসা মেয়াদ শেষে পরিণতি ভয়াবহ

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ৩০ ১৪:৫৯:৫৪
মার্কিন দূতাবাসের কঠোর হুঁশিয়ারি: ভিসা মেয়াদ শেষে পরিণতি ভয়াবহ

নিজস্ব প্রতিবেদক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যদি কোনো বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তাহলে তার ফল গুরুতর হতে পারে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞাও। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

দূতাবাস তাদের পোস্টে স্পষ্ট করে বলেছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করলে আবেদনকারী ভবিষ্যতে সেখানে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদনকারীদের অভিবাসনের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে অবগত থাকেন এবং পূর্ববর্তী যেকোনো নিয়ম ভঙ্গের তথ্য তাদের কাছে থাকে। তাই 'ভুলবশত' এমন কিছু করার কোনো সুযোগ নেই—ভিসার সব শর্ত ঠিকঠাকভাবে মেনে চলা আবেদনকারীরই দায়িত্ব।

এর আগে গত ২১ জুলাই মার্কিন দূতাবাস জানিয়েছিল, যদি ভিসা আবেদনে কোনো জাল নথি পাওয়া যায় অথবা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তার জন্য সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়, তাহলে দ্রুত যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে তা জানানো হয়। তাদের মূল উদ্দেশ্য দেশের নিরাপত্তা নিশ্চিত করা।

গত শুক্রবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস আরও কঠোর বার্তা দিয়েছিল। তারা বলেছিল, ভিসা আবেদনে তথ্য লুকিয়ে রাখা বা ভুয়া কাগজপত্র জমা দেওয়া গুরুতর অপরাধ। এর জন্য আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মতো শাস্তি এবং ফৌজদারি মামলাও হতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...