৯ বছরের শিশু সাড়ে ৬ মাসে কুরআনের হাফেজ
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে মাত্র ৯ বছর বয়সী শিশু মুহাম্মদ আবদুর রহমান সাড়ে ছয় মাসে (৬ মাস ১৫ দিনে) পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে। মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ফেরিঘাট সংলগ্ন মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদ্রাসা থেকে সে এই অসাধারণ সাফল্য লাভ করে।
আবদুর রহমান মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরী গ্রামের মো. শহিদুল ইসলাম ও ফারজানা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। তার মা জানান, প্রথম শ্রেণি পর্যন্ত পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পর ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। ফারজানা বেগম বলেন, "আল্লাহর কৃপায় ছেলে আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমরা সবাই খুব খুশি।"
মাদ্রাসার পরিচালক মুফতি আবদুল কুদ্দুস আশরাফী জানান, ৭ বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হওয়া আবদুর রহমান শুরু থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিল। নাজেরা বিভাগ শেষ করার পর ২০২৫ সালের জানুয়ারিতে সে হিফজ (কুরআন মুখস্থ করা) শুরু করে এবং এত অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়।
শিশু হাফেজ আবদুর রহমান নিজেও তার অনুভূতি প্রকাশ করে বলেছে: "মা-বাবা ও ওস্তাদদের দোয়ায় হাফেজ হতে পেরেছি। দোয়া চাই, আমি যেন একজন হক্কানি আলেম হয়ে ইসলামের খেদমত করতে পারি।"
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
