ভয়াবহ সুনামির শঙ্কা, প্রাণহানি ঘটতে পারে ৩ লাখ মানুষের
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য এক চিরন্তন আতঙ্ক। মুহূর্তেই কেড়ে নিতে পারে হাজারো প্রাণ, ধ্বংস করে দিতে পারে শহর, অবকাঠামো ও অর্থনীতি। জাপানে এমনই এক সম্ভাব্য ভয়াবহ ভূমিকম্প ও সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির সরকার।
জাপানের দক্ষিণ উপকূলবর্তী নানকাই ট্রাফ এলাকায় আগামী ৩০ বছরের মধ্যে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এই দুর্যোগের সম্ভাব্যতা ৭৫ থেকে ৮২ শতাংশের মধ্যে। আর তা ঘটলে প্রাণহানি ঘটতে পারে প্রায় ২ লাখ ৯৮ হাজার মানুষের। ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে আনুমানিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলারে।
জাপান সরকার জানায়, ২০১৪ সালে প্রণীত দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা বাস্তবায়ন করেও সম্ভাব্য প্রাণহানি কমানো সম্ভব হবে মাত্র ২০ শতাংশ পর্যন্ত, যেখানে লক্ষ্য ছিল ৮০ শতাংশ।
এই পরিস্থিতিতে নতুন করে হালনাগাদ পরিকল্পনা প্রকাশ করেছে সরকার। এতে দেশব্যাপী সুনামি প্রতিরোধক বাঁধ নির্মাণ, নিরাপদ আশ্রয়কেন্দ্র তৈরি এবং নিয়মিত সচেতনতামূলক মহড়ার ওপর জোর দেওয়া হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা বলেন, প্রাণহানি কমাতে হলে সরকার, স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষ—সবার একসঙ্গে কাজ করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, নানকাই ট্রাফ এলাকায় যদি এই ভূমিকম্প হয়, তবে তা ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প-সুনামির চেয়েও মারাত্মক হতে পারে। সেই ঘটনায় রিখটার স্কেলে ৯ মাত্রার কম্পনে প্রাণ হারিয়েছিল প্রায় ১৫,৫০০ মানুষ এবং ধ্বংস হয়ে গিয়েছিল ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি রিঅ্যাক্টর। এর ফলে দেশটি তীব্র তেজস্ক্রিয় বিপর্যয়ের মুখে পড়ে।
জাপানের আবহাওয়া সংস্থার প্রধান রিওইচি নোমারু বলেন, বর্তমান প্রযুক্তিতে ভূমিকম্পের নির্দিষ্ট সময় বা স্থান বলা সম্ভব নয়। তাই আতঙ্ক নয়, এখনই প্রস্তুতি নিতে হবে।
প্রাকৃতিক দুর্যোগ কখনো আগাম বলে আসে না। কিন্তু আগেভাগে সতর্কতা ও প্রস্তুতি থাকলে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। জাপান তাই এখন সর্বোচ্চ সতর্কতা আর প্রস্তুতির মধ্যেই আছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
